আয়ারল্যান্ডের ডাবলিনে যৌথ উদ্যোগে আওয়ামীলীগের ইফতার পার্টি সম্পন্ন

📅 April 21, 2026 👁️ 185 views 🎯 Activity
আয়ারল্যান্ডের ডাবলিনে যৌথ উদ্যোগে আওয়ামীলীগের ইফতার পার্টি সম্পন্ন

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের Harcourt Street-এ আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে*। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর আসনের কৃতি সন্তান এবং ডাবলিন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোঃ ফিরোজ হোসেন। সভার প্রধান অতিথি ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব মোনায়েম খন্দকার রানা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব সাইদুর রহমান, ডাবলিন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ শিকদার, সাধারণ সম্পাদক অলক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক এবং ডাবলিনের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Image 1

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ

সভাটি কোরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতার মধ্য দিয়ে সূচনা হয়। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন*। আলোচনায় বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সহ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান, আয়ারল্যান্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি এবং আয়ারল্যান্ড কমিউনিটি নেতা জনাব আলমাস ।
Image 2

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ

সমাপ্তিতে সভাপতি ফিরোজ হোসেন মাতৃভাষার মূল্য সম্পর্কে স্মরণীয় বক্তব্য দেন এবং উপস্থিত সকল নেতা কর্মী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরবর্তী পর্যায়ে দোয়া ও দরুদ পাঠের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। *সভাটির সঞ্চালক ছিলেন ডাবলিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার ধর ও আয়ারল্যান্ড যুবলীগ নেতা দিলদার আলী, এবং ইফতারের তত্ত্বাবধান করেন ডাবলিন আওয়ামী লীগের নেতা মো: ফয়সাল হোসেন, টিপু সুলতান, ও শফিকুল ইসলাম*। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায়: *ডাবলিন আওয়ামী লীগ, আয়ারল্যান্ড*

← Back to Activities