"জননেত্রী শেখ হাসিনার প্রতি খোলাচিঠি" : তাৎক্ষণিক প্রতিক্রিয়া

📅 April 18, 2026 👁️ 422 views 💬 Opinion
 "জননেত্রী শেখ হাসিনার প্রতি খোলাচিঠি" : তাৎক্ষণিক প্রতিক্রিয়া

"বিষয় ইউরোপিয়ান আওয়ামী লীগ " ( আপা, গতকাল আপনার রেকর্ডকৃত বক্তব্য শুনলাম, আপনি উপস্থিত নেতা- কর্মিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন," কারো কোন আপত্তি আছে, তাহলে বলতে পারো, আমি শুনবো!" - হ্যা আপা, আমার আপত্তি আছে!


প্রিয় নেত্রী , আজ দুঃখভরা মন নিয়ে আপনাকে খোলাচিঠি লিখছি। দয়াকরে ভুল-ত্রুতি ক্ষমা করবেন। বুঝার পর থেকে জয় বাংলা - জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে বড় হয়েছি। আওয়ামী পরিবারে জন্ম , প্রবাসে আসার আগ পর্যন্ত উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছি। ইউরোপ আসার পর ডেনমার্ক আওয়ামী লীগ সৃষ্টিতে প্রধানতম ভুমিকা পালন করেছি। ১/১১ সময় , শ্রী অনিল দাশগুপ্ত ও গনি ভাইয়ের নেতৃত্বে আপনার মুক্তি আন্দোলনে ইউরোপ চষে বেড়িয়েছি। দলের সকল দুঃসময়ে অগ্রভাগে থেকে কাজ করেছি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম গত ৪ঠা এপ্রিল ভিয়েনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের একগুপ্ত সভার মাধ্যমে গুপ্ত সম্মেলন হয়ে গেলো।


আমি হলপ করে বলছি নেত্রী, সারা ইউরোপে অন্তত ৮০ ভাগ দুঃসময়ের নেতা -কর্মিরা এই সভাটি সমন্ধে কিছুই জানে না। আর যাদের মৌখিকভাবে আমন্ত্রন জানিয়েছিলো, তারাও জানে না কেন -তাদের আমন্ত্রন জানানো হয়েছে । আমরা , ইউরোপীয় আওয়ামী লীগ ব্যানারে ইউরোপের সকল দেশের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মিরা, গত ৫ই আগস্ট ২০২৪, বাংলাদেশের উপর জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদের কাজ করে যাচ্ছি। তাদের মধ্যে একজনকেও আমন্ত্রন জানানো হয়নি। ওই সভার ব্যানারে লিখা দেখলাম "সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের করনীয় শীর্ষক আলোচনা সভা " অথচ সেখানে গুপ্ত সম্মেলন হলো কিভাবে?


আপা, বাংলাদেশ আওয়ামী লীগ, উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ও অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন ! সেই দলের একটি সম্মেলন হবে জাঁকজমকপুর্ন পরিবেশে।  ইউরোপে তেমন একটি সম্মেলন করার সামর্থ আমাদের আছে অথচ এটা কি হলো আপা? বাংলাদেশে না হয় আমাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সমস্যা কিন্তু ইউরোপে তো আমারা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে গণতান্ত্রিক পন্থায় এই সম্মেলনটি করতে পারতাম।


আপা আমরা জানি, আপনাকে মিথ্যা তথ্য দিয়ে নজরুল সাহেব বিভ্রান্ত করছে। তাই, উনার সমন্ধ্যে আপনাকে কিছু তথ্য দেয়া প্রয়োজন। আসলে, এই নজরুল ইসলাম কে ! আমরা কেউ জানি না, উনার দেশের বাড়ী কোথায় , তার পরিবারের রাজনৈতিক অবস্থান কি! তিনি দেশে থাকা অবস্থায়, তার রাজনৈতিক পরিচয় কি ছিলো! আমরা দেশের গেলে, বিভিন্ন সময়ে নির্বাচনসহ নিজ এলাকায় দলীয় কর্মকান্ডে অংশ নিই, কিন্তু ২০০৮ সাল থেকে গত চারটি নির্বাচনে তিনি বিভিন্ন মন্ত্রী - এমপিদের এলাকায় গেলেও, তার নিজ এলাকার একটি ছবিও দেখিনি অথচ কোথায় তিনি সিঙ্গারা - পুরী খান সেই টং ঘরের ছবিও ফেইসবুকে আপলোড করতে ভুলেন না । 


(১) আপা, নজরুল সাহেব সৃষ্টিশীল আধুনিক ভালো, দলের নিবেদিত লোকজনকে ভয় পায়, হিংসা করে। সে, অনিল দা ও গনি ভাইয়ের পিছনে পিছনে থেকে তাদের দুজনের মধ্যে গ্রুপ সৃষ্টি করে, সম্ভবনাময় প্রতিভাবান তরুন রাজনীতিকদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপা, আমরা যারা ইউরোপিয়ান আওয়ামী লীগের ব্যানারে কাজ করি, তাদের কোন কর্মকান্ডের নিউজ বা ফটো আওয়ামী লীগের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ না করার জন্য, তন্ময় আহমেদকে নিষেধ করে রেখেছেন। এমনকি আমাদেরপন্থি কোনদেশের কমিটির নিউজ পর্যন্ত ছাপে না। আমাদের অনেক অনলাইন এক্টিভিস্টদের এই পেইজে ব্লক করে রাখা হয়েছে অথচ জামাতিরা আমাদের পেইজে এসে কিসব বাজে মন্তব্য করছে তা কিন্তু তন্ময় সাহেবরা মুছে না।


(২) সে, অনিল দা ও গনি ভাইকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে একবার আমাকে শোকজ করিয়েছিলো , তখন আপনি লন্ডন এলে ছোট আপার উপস্থিতে আপনাকে জানালে, আপনার নির্দেশে গনি ভাই তাৎক্ষণিক শোকজ প্রত্যাহার করে নেন এবং বলেন এই সবের হোতা নজরুল।


(৩) সে আমাকে নিজে বলেছে, দেশে গেলে তারগুরু খুনী সফিউল আলম প্রধানের সাথে তিনি নিয়মিত দেখা করেন ! - তখন থেকে আমি তাকে বিশ্বাস করি না! আমি মনে করি, সে আমাদের দলে গুপ্ত এবং এজেন্ট হিসাবে কাজ করছে।


(৪) আপা, উনি আপনার সাথে বিড়ালের মতো আচরণ করলেও আসলে সে একজন ভয়ংকর আওয়ামীলীগ বিরোধী মানুষ। আপনাকে একটি উদাহরন দেই , ধরুন ১৯৭৫ সাল ১৫ই আগস্টের আগেরদিন ১৪ই আগস্ট দুপুরে কেউ একজন যদি জাতির পিতা বঙ্গবন্ধুকে বলতেন; " বঙ্গবন্ধু , খন্দকার মোস্তাককে বিশ্বাস করবেন না , সে ভয়ংকর মানুষ !" আমি নিশ্চিত বঙ্গবন্ধু ওই লোকের কথা বিশ্বাস করতেন না ! এটা বঙ্গবন্ধুর ভুল নয় , এটা তার মহানুভবতা ! আমি হলেও বিশ্বাস করতাম না ! এই ব্যাপারে, আপনাকে বলছি , আমি নজরুলকে খুব কাছ থেকে চিনি , বিশ্বাস করুন সে আমাদের লোক না, আপা ! সে ইউরোপ আওয়ামীলীগকে টুকরো টুকরো করে দুর্বল করেছে। আমি নিশ্চিত , এখানে তার ইন্টেন্সন আছে ! খবর নিলে জানতে পারবেন, ভিয়েনায় তার চলাফেরা এবং সামাজিকতা দেশবিরোধী জামাতিদের সাথে।


(৫) আপা, নিজ দেশ অস্ট্রিয়া দুই গ্রুপ রেখে সে ইউরোপ ঐক্যবদ্ধ করবে কিভাবে। ভিয়েনায়, তার গ্রুপে আছে মাত্র ৭/৮ জন ! ভিয়েনার জনপ্রিয় নেতা প্রায়ত শাহ মোঃ ফরহাদ সাহেবের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ - মজনু আযাদ - রানা বখতিয়ারের নেতৃত্বে বড় একটি গ্রুপ, বাহিরে রেখে তিনি ইউরোপ ঐক্যবদ্ধ করবে কি করে বরং ইউরোপসহ দেশে দেশে তাদের কমিটি বানিজ্য করার সুযোগ হলো।


(৬) সে মিথ্যা বলায় চ্যাম্পিয়ন ! কোন কাজ না করে, এআই / ফটোশপ ব্যাবহার করে নিজের নামে নিউজ প্রচার করে ! সে একবার আমাকে বলেছিলো, "এতো প্রোগ্রাম করার কি প্রয়োজন, একটা মাইক্রফোন হাতে নিয়ে ছবি তুলে পোষ্ট করে দিবেন !" আমি বলেছিলাম, " ভাই এটাই তো পারি না।"


(৭) আপা, অনেক কথা বলার আছে ! আশা করি, আমাদের সময় দিবেন, আমরাও আপনার কর্মি। আমরাও আপনাকে ভালবাসি, আপনার প্রতি সম্পুর্ন আস্থা রেখে দলের কাজ করি ! আমরা দলকে শক্তিশালী করারা জন্য কাজ করতে চাই ! দল থেকে কোন কিছূ চাওয়া -পাওয়া নেই। কস্ট করে যা অর্জন করেছি , আলহামদুলিল্লাহ ! পরিশেষে , আপনাকে সবনিয় বলতে চাই, গতকাল আপনার বক্তব্য শুনলাম , আপনি উপস্থিত নেতা- কর্মিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন ," কারো কোন আপত্তি আছে , তাহলে বলতে পারো , আমি শুনবো ! " - হ্যা আপা, আমার আপত্তি আছে। আর, নজরুল সাহেবতো তাদেরই আমন্ত্রন জানিয়েছে ( ২০ ভাগ ) , যারা আপত্তি করবে না !


তবে ওখানেও ৫০ ভাগ ছিলো, যারা মনেমনে আপত্তি করলেও, প্রকাশ করতে সাহস পায়নি। তাদের অনেকে আমাদের বলেছে ," নিলো কি বলে আর হইলো কি !!" আপা, আপনি সুযোগ দিয়েছেন বলে আপনার একজন নিবেদিত কর্মি হিসাবে আমিও সাহস করে বলছি , আমার এবং আমারমতো আপনার শতশত কর্মি আছে যারা , যারা এম নজরুল ইসলামের সামনে ব্যাখ্যা দিয়ে বলবো - এই কমিটির ব্যাপারে আমার ও আমাদের চরম আপত্তি আছে !! এই কমিটি ইউরোপে কিছুই করতে পারবে না। উনি আপনাকে কিছু মিথ্যা ফাইল পাঠানো ছাড়া কিছুই করতে পারবে না, উনার উপর ভরসা করলে দলের চরম ক্ষতি হবে। নজরুল, না পারে ওর নিজের দেশের ভাষা বলতে, না পারে ইংরেজী রিডিং পড়তে ! আর নকল করা ছাড়া সাংগঠনিক কর্মকান্ড কিছুই করতে পারবে না। ইউরোপে কাজ করার জন্য আধুনিক সৃষ্টিশীল ডায়নামিক একটি টিম করে দিন প্লিজ, যারা দল ও দেশের জন্য অনেক কিছু করতে পারবে। আপনার কাছে আমাদের জোর আপিল, দয়াকরে এই কমিটি বাতিল করে সকলকে নিয়ে দলের এই দুঃসময়ে একটি সুন্দর কার্যকরী কমিটি করে দিন ! আপনি ভালো থাকুন , সুস্থ্য - সুন্দর থাকুন ! জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা !


আপনার অনুগত বিশ্বস্ত কর্মী

এম এ লিঙ্কন মোল্লা

লেখক পরিচিতি

এম এ লিঙ্কন মোল্লা

সাধারন সম্পাদক, ইউরোপিয়ান আওয়ামী লীগ

📖 Originally published: Friday, 20th March 2026
← Back to Opinion